ডেস্ক রিপোর্ট: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের স্মরণে গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী রচিত দীর্ঘদিনের অপ্রকাশিত গান "স্মরণে ঋত্বিক" গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শুধুমাত্র এফএম রেডিও প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এবং শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। গানটি সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে এবং সবার প্রশংসা কুড়িয়েছে।
ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস ৬ ফেব্রুয়ারি উপলক্ষে গানের কণ্ঠশিল্পী নাফিস কামাল ঘোষণা দেন যে প্রয়াত গীতিকবি কাওসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবস ২২ ফেব্রুয়ারি ২০২৫-এ গানটির অ্যানিমেটেড মিউজিক ভিডিও আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।
গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাফিস কামাল, সুর করেছেন সৈয়দ কল্লোল, এবং সংগীতায়োজন করেছেন তুষার রহমান।
গানটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে কুল এক্সপোজার, সহযোগিতায় ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অ্যানিমেটেড মিউজিক ভিডিওর প্রডাকশনে রয়েছে স্টুডিও আবোল তাবোল।
প্রযোজক সংস্থা কুল এক্সপোজারের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী মিথুন বলেন,
"এই গানটি শুধু সংগীত নয়, বরং দুই কিংবদন্তি শিল্পীর শিল্পচিন্তা ও আবেগের প্রতিফলন। দীর্ঘদিন অপ্রকাশিত থাকার পর এটি প্রথমবারের মতো প্রকাশিত হলো, যা সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ উপহার।"
গানের অফিসিয়াল মুক্তির তারিখসমূহ:
📅 ১৪ ফেব্রুয়ারি ২০২৫: এফএম রেডিওতে এক্সক্লুসিভ অডিও রিলিজ
📅 ২২ ফেব্রুয়ারি ২০২৫: ইউটিউব ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে মিউজিক ভিডিও রিলিজ
🎧 গানটি শুনতে এখানে ক্লিক করুন: [গানের অফিসিয়াল অডিও (https://shorturl.at/l4WNy)]
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments