দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে মহম্মদ আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ির পিছনে পুকুর থেকে তার ভাষমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু একই গ্রামের মন্টু মোল্লার ছেলে।
এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার সূত্রে জানাগেছে, শিশু মহম্মদ আলী শুক্রবার সকালে বাড়ির পিছনে পুকুরের পাশে খেলতে গিয়ে অসাবধানবসত পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে পুকুরে ভেষে উঠলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments