মোঃ মাসুদ রানা: বিগত শেখ হাসিনার ফ্যাসিস সরকারের শাষনামলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মত এত বেশি কেউই নির্যাতিত হননি।
তিনি যদি ছাড় দিতে পারেন, তাহলে আমরা কেন পারব না। দল করে সবাই কোটিপতি বা গাড়ী-বাড়ী করবো এজন্য ৫ই আগষ্ট বিপ্লব হয়নি। আপনারা যারা দলের একনিষ্ট কর্মী আছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারা অবশ্যই দলের মূল্যায়িত হবেন।
বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির এক কর্মী সভাবেশে প্রধান অতিথির ব্ক্তব্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ একথা বলেন।
সকালে সরকারি এম ইউ কলেজ অডিটরিয়ামে অনুষ্টিত পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম তোতা সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি'র যুগ্ন আহব্বায়ক ডাঃ নুরুল ইসলাম, সাইদুল ইসলাম, পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ ও অহেদ লস্কর প্রমুখ।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ফিরোজ আরো বলেন, আপনারা নেতৃত্বের প্রতিযোগীতায় নামবেন না। দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা মেনে চলুন। আগামী নির্বাচনে বিএনপি ধানের শীষকে বিজয়ী করতে সকলকে এক হয়ে মাঠে থাকতে হবে। এজন্য দলের সকল পর্ষায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান তিনি। সমাবেশের আগে নেতাকর্মীরা শহরে এক মটরসাইকেল শো-ডাউন করে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments