স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস শুরু হচ্ছে। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ™ আয়োজনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
ফিফা জানিয়েছে, এবারের আসরটি অনুষ্ঠিত হবে ফিফার পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারের নির্ধারিত উইন্ডোতেই।
গত ১০ সেপ্টেম্বর জেনেভা থেকে এই ঘোষণা দেয় ফিফা। ফিফার বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্বোধনী আসরটি অনুষ্ঠিত হবে চীনের হংকং এবং ইন্দোনেশিয়ার জাকার্তা ও বান্দুংয়ে।
১৪ জাতি, দুই ডিভিশন
এবারের টুর্নামেন্টে মোট ১৪টি জাতীয় দল অংশ নেবে। এর মধ্যে আসিয়ানের ১১টি সদস্য দেশ এবং ৩টি অতিথি দল থাকবে। আয়োজক দেশ হিসেবে নিশ্চিত করা হয়েছে ইন্দোনেশিয়া ও হংকং, চীনকে।
দলগুলোকে দুটি ডিভিশনে ভাগ করা হয়েছে:
ডিভিশন-১ (আয়োজক: ইন্দোনেশিয়া): ইন্দোনেশিয়া ছাড়াও থাকছে মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং অতিথি দল হিসেবে বাংলাদেশ ও পাকিস্তান।
ডিভিশন-২ (আয়োজক: হংকং, চীন): স্বাগতিক হংকং ছাড়াও এই ডিভিশনে খেলবে ব্রুনাই দারুসসালাম, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার ও তিমুর-লেস্তে।
প্রতিটি ডিভিশন দুটি গ্রুপে ভাগ হয়ে সিঙ্গেল রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ফাইনালে উঠবে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত প্রথম ডিভিশনে গ্রুপ রানার্সআপরা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও খেলবে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ফিফা আসিয়ান কাপ চালু করা হয়েছে জাতীয় দলগুলোকে অর্থবহ প্রতিযোগিতার সুযোগ দিতে, যাতে খেলোয়াড়রা উচ্চ-তীব্রতার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রতিনিধিত্ব করতে পারে।”
ফিফা জানিয়েছে, অংশগ্রহণকারী দেশগুলোর মোট জনসংখ্যা ২০০ কোটিরও বেশি, যা এই অঞ্চলের ফুটবলের বিশাল সম্ভাবনাকে তুলে ধরে। আয়োজক শহরগুলো তরুণ ও ফুটবল পাগল জনগোষ্ঠীর প্রাণকেন্দ্র।
বাংলাদেশের জন্য এটি বড় সুযোগ। থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাবে জামাল ভূঁইয়ারা। অতিথি দল হিসেবে পাকিস্তানের অন্তর্ভুক্তিও দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন মাত্রা যোগ করবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments