রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট মুদিমাল ব্যবসায়ী মানিক বনিক(৬২) শ্বাসকষ্ট জনিত কারনে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রোববার (২২ নভেম্বর) দিবাগত রত ১২টা ৫০ মিনিটে পরলোকগমণ করেন। প্রয়াণকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বনিক বাড়ির পারিবারিক শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী মানিক বনিকের প্রয়াণে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার দুপুর ২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বানারীপাড়া বন্দর বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তার প্রয়াণে বন্দর বাজার ব্যবসায়ী সমিতিসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় একটি বাস ভাঙচুরের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ...
শ্যামল বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্থাপিত লোহার ব্যারিকেড রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে সড়ক রক্ষার উদ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে তরুণ শিল্পীদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী বডি পাপেট নির্মাণ ও পরিচালনাবিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। ক্যানভাস পাপেট থিয়েটারের আয়োজনে, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চিটাগাং এবং ফরাসি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত আরেকটি ককটেল। পরে ...
সব মন্তব্য
No Comments