ডেস্ক রিপোর্ট: তিনদিনের ওয়েডিং ফেস্টিভ্যাল, অংশ নেবেন জনপ্রিয় তারকারা দেশের জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েডিং ফেস্টিভ্যাল লাইফস্টাইল এক্সপো অ্যাওয়ার্ড। মিরর ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিনের এই আয়োজন অনুষ্ঠিত হবে আসছে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত। আয়োজনটি বসবে হোটেল ওয়েস্টিনের বলরুমে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আয়োজনের কর্ণধার শাহজাহান ভূইয়া রাজু জানান, দেশের জনপ্রিয় তারকারা এই আয়োজনে অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছে- মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দিঘী, সাবিলা নূর, সাফা কবীর, ফারিন খান, বারিশ হকসহ অনেকেই। তিনি আরও জানান, এই আয়োজনে থাকবে এক্সিবিশন, সেলিব্রেটি শো, ব্রাইডাল ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এছাড়াও বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শাড়ি ও লেহেঙ্গা, জুয়েলারি ছাড়াও বিয়ের নানা রকম পণ্যও পাওয়া যাবে। যা চাইলেই ক্রেতারা ক্রয় করতে পারবে। এছাড়াও র্যাফেল ড্র, ইনফ্লুয়েন্সারদের এনগেজমেন্ট, বর-কণের মিলনমেলার পেজেন্টেশনরে ব্যবস্থাও থাকবে এই আয়োজনে।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments