ডেস্ক রিপোর্ট: সম্প্রতি ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে চুয়াডাঙ্গার সদস্যরা হুমায়ূন আহমেদের ক্লাসিক উপন্যাস ‘নন্দিত নরকে’ নিয়ে সাহিত্য আড্ডার আয়োজন করেছেন। ১৫ সেপ্টেম্বর ২০২৪ ব্যাংকটির চুয়াডাঙ্গা ব্রাঞ্চেএই আলোচনা অনুষ্ঠিত হয়।
সাহিত্যনুরাগী ব্যাংকাররা তাঁদের এবারের মাসিক পাঠচক্রে গল্পের গভীরে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।উপন্যাসে উল্লিখিত গোঁড়ামিপূর্ণ বাংলাদেশি সমাজ ব্যবস্থায় উপন্যাসের মূলচরিত্রের দুঃখে ব্যাপকভাবে আলোড়িত হয়েছেন পাঠকরা। ‘নন্দিত নরকে’ উপন্যাসের মাধ্যমে লেখক একটি মধ্যবিত্ত পরিবার তাঁদের মানসিক ভারসাম্যহীন কন্যার কারণে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, সেই বিষয়গুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।
সাহিত্য আড্ডায় অংশ গ্রহণ কারী ব্যাংকাররা হুমায়ূন আহমেদের অসাধারণ গল্পবলার ক্ষমতার প্রশংসা করেন। লেখক তাঁর প্রথম সাহিত্য কর্মের মাধ্যমে যেভাবে একটি মধ্যবিত্ত পরিবারের দুঃখ-কষ্ট এবং সামাজিক কুসংস্কার চিত্রায়িত করেছেন, তা সাহিত্যানুরাগী পাঠকদের মুগ্ধ করেছে।
ব্যাংকের এমন সাহিত্য আড্ডার আয়োজনের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা বিশ্বাস করি, সবাই মিলে বই পড়া এবং পঠিত বই নিয়ে আলোচনা প্রতিষ্ঠানে জ্ঞানার্জন এবং উদ্ভাবনী চিন্তাভাবনার সংস্কৃতির বিকাশকে উত্সাহিত করে।এতে করে সহকর্মীদের মাঝে বন্ধুত্বের সম্পর্কও আরও দৃঢ়হয়। সমাজে ভিন্ন দৃষ্টিভঙ্গির উন্মেষ এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখে সাহিত্য।আমাদের সহকর্মীদের মাঝে বই পড়ারসুবাতাস ছড়িয়ে পড়ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।”
ব্যাংকটিতে বইপড়া নিয়ে এমন উদ্যোগ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, যা ধীরে ধীরে বিভিন্ন জেলায়ও ছড়িয়ে যাচ্ছে। সাহিত্যানুরাগী ব্যাংকাররা বিভিন্ন ব্রাঞ্চে তাঁদের এই মাসিক সাহিত্য আলোচনার আয়োজন করেন। এর ফলে ব্যাংকটির সহকর্মীদের মাঝে শেখার আগ্রহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বুদ্ধি বৃত্তিক সমাজ গঠন এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
২০২৪ সালের অক্টোবরে চুয়াডাঙ্গার পাঠকরা আবু ইসহাকের অনন্যসৃষ্টি ‘সূর্য দীঘল বাড়ি’ নিয়ে আলোচনাকরবেন।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments