পেঁয়াজ-রসুনের অপচয় ঠেকাতে এয়ার ফ্লো মেশিন
স্টাফ রিপোর্টার: কৃষি উপকরণ বিশেষ করে সার ও কীটনাশক সরবরাহে কোনো ধরনের অনিয়ম করলে বা বাধা প্রদান করলে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি যে রাজনৈতিক দলের হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। পেঁয়াজ-রসুনের অপচয় ঠেকাতে ৮হাজার এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি।
গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। মানিকগঞ্জ-১ আসনের সদস্য এস এ জিন্নাহ কবীরের এক লিখিত প্রশ্নে জানতে চান, সার ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ পর্যাপ্ত সরবরাহ করতে বাধা প্রদানকারী আওয়ামী ডিলারদের ডিলারশিপ বাতিলের কোনো ব্যবস্থা মন্ত্রণালয় নেবে কিনা?
জবাবে কৃষিমন্ত্রী জানান, ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫’ এর আলোকে বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সমন্বিতভাবে নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। যে সকল ডিলার অনিয়ম করবে বা উপকরণ সরবরাহ প্রক্রিয়ায় বাধা প্রদান করবে, তারা যে দলেরই হোক না কেন, সার ও কীটনাশক ডিলারশিপ বাতিলসহ তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের লিখিত প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলাসহ পেঁয়াজ ও রসুনের অধিক উৎপাদনশীল এলাকায় মোট ৮ হাজার এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্প অনুমোদন সাপেক্ষে রাজবাড়ী-২ আসনের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় ৮০০ থেকে এক হাজারটি এয়ার ফ্লো মেশিন স্থাপন করা হবে।
এরআগে মন্ত্রী বলেন, পেঁয়াজ সংরক্ষণে ইতোমধ্যে কৃষক পর্যায়ে প্রণোদনার মাধ্যমে পাংশা উপজেলায় ৫০৫টি, কালুখালী উপজেলায় ২৬০টি এবং বালিয়াকান্দি উপজেলায় ৪৯৫টি এয়ার ফ্লো মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়েছে। তিনি বলেন, কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণের লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর ‘বায়ু প্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করেছে। প্রকল্পটি বর্তমানে কৃষি মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments