স্টাফ রিপোর্টার :রাজধানীর ডেমরায় পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কিশোর গ্যাং সদস্যরা পানির ট্যাংকিতে বিষ (এন্ডিন) মিশিয়ে ৮ সদস্যের এক স্বর্ণকার পরিবারকে হত্যার চেষ্টা চালিয়েছে। বুধবার দিনগত রাতে ডেমরার রাজাখালি এলাকার স¦র্ণকার মো. শাহ্ আলম ও তার ছোট ভাই কবির হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ সময় কবির হোসেনের স্ত্রী সেলিনা বেগম, মেয়ে কনা,ছেলে ই¯্রাফিল ও মা অজুফা বেগম বিষ মেশোনো পানি পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় ডাক্তার এসে প্রাথমিক চিকিৎসা দিলে তাদের অবস্থার কিছুটা উন্নতি হলে তারা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ব্যবস্থা গ্রহন করে। এদিকে ডেমরা থানা পুলিশ এ ঘটনায় জড়িত হৃদয় (১৫) নামে ওই কিশোর গ্যাংয়ের ১ সদস্যকে রাত সোয়া ১১ টার দিকে আটক করে থানায় নিয়ে যায়। হৃদয় ওই এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।
ভুক্তভোগীর পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সপ্তাহে রাজাখালি বালু নদের পাড় নিতাই চন্দ্র দাসের ছেলে আকাশ (২৫) ও হৃদয়সহ কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যরা স্বর্ণকার শাহ্ আলমের পাশের বাড়ীতে মুরগি চুরি করে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে এ বিষয়ে সালিশের দায়িত্ব পড়ে শাহ আলমের ওপর। শাহ্ আলম সাবেক বৃহত্তর ডেমরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে তিনি ওই কিশোর গ্যাং সদস্যদের চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ ঘটনায় আকাশ ও হৃদয় গ্রুপ শাহ্ আলমের সঙ্গে খারাপ আচরন কারার পাশাপাশি নির্ধারিত দিনে সালিশে অনুপস্থিত থাকে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, নেক্কারজনক এ ঘটনায় জড়িত হৃদয়কে আটক করা গেলেও আকাশ পলাতক রয়েছে। তবে তাকে দ্রুত গ্রেফতার করা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments