ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গজারিয়ায় অবস্থিত মানা বে ওয়াটার পার্কে ‘৮২৮ ফ্যান ফেস্টিভালের’ আয়োজন করে। এর মাধ্যমে ফ্যানদের জন্য আরেকটি অনন্য মাইলফলক অর্জন করলো ব্র্যান্ডটি। রিয়েলমি প্রতিষ্ঠার স্মরণে এই বার্ষিক উদযাপনের দিনটি বাংলাদেশের ফ্যানদের জন্য অত্যন্ত আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হয়।
ফেস্টিভালে দেশের ৫০ জনেরও বেশি ফ্যান অংশ নেন। দিনব্যাপী নানা আকর্ষণীয় কার্যক্রম, গেমস, রাইড ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন তারা। ব্র্যান্ডের তারুণ্যের শক্তিকে উদযাপন এবং একইসাথে, ফ্যানদের প্রতি রিয়েলমির প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ হিসেবে এই অনুষ্ঠানটি ডিজাইন করা হয়।
এই অনুষ্ঠানের একটি প্রধান আকর্ষণ ছিল ‘প্রোডাক্ট এক্সপেরিয়েন্স জোন’, যেখানে ব্র্যান্ডটির অন্যান্য জনপ্রিয় পণ্যের পাশাপাশি, জিটি ৭ অ্যাস্টন মার্টিন এডিশন দেখানো হয়। এর মাধ্যমে ফ্যানরা ব্র্যান্ডের প্রিমিয়াম অফারগুলো সম্পর্কে জানার সুযোগ পান। এছারা, সেখানে একটি ‘আফটার-সেলস বুথ’ ছিল, যেখানে একদম ফ্রি ফোন ক্লিনিং সার্ভিস ও অন্যান্য বিশেষ অফার পাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। অনুষ্ঠানে আকর্ষণীয় কুই প্রতিযোগিতা ও গেমসের আয়োজন করা হয়, যেখানে বিজয়িদের জন্য গিফট ও প্রাইজের ব্যবস্থা ছিল। পাশাপাশি, সোশ্যাল মিডিয়া কনটেস্টে বিজয়ীদের জন্য ক্রেস্ট ও মেডেলের ব্যবস্থা রাখা হয়, যা আয়োজনে বাড়তি আকর্ষণ যোগ করে।
ফ্যান কমিউনিটির সঙ্গে রিয়েলমির তারুণ্য ও প্রতিশ্রুতির নিশ্চয়তার বহিঃপ্রকাশ এই পুরো ফেস্টিভালটি; যেখানে ব্র্যান্ডের কাছাকাছি আসার মধ্য দিয়ে ফ্যানদের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments