মোঃ সাইফুল্লাহ, সাভার: ঢাকার সাভার ও আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পুড়িয়া হিরোইন ও ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি।
৩১ তারিখ ভোর ০৪:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন শিমুলিয়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ হাসান দেওয়ান (৩০), পিতা-মোঃ মোক্তার দেওয়ান, মাতা-মোসাঃ হাসনা বেগম, সাং-কলমা সূতি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৩০০ (তিনশত) পুড়িয়া হেরোইন, যাহার মূল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই মোঃ আঃ হাই ফকির সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩১/০৩/২০২৬ খ্রি. তারিখ ০০:০৫ ঘটিকায় সাভার থানাধীন ঝাউচর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ রুহুল আমিন (৩৬), পিতা-মোঃ আসাদ মিয়া, মাতা-মিতু বেগম, সাং-ঝাউচর (মেন্ডা গাছতলা), থানা-সাভার, জেলা-ঢাকাকে ০১(এক)কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments