ডেস্ক রিপোর্ট: দশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৭০ জন হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৭ আগস্ট সকাল ৮টা থেকে ২৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এ পরিসংখ্যান পাওয়া গেছে।
*গত ২৪ ঘণ্টায়*
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন সন্দেহজনক রোগী ১০ জন এবং নতুন নিশ্চিত রোগী ৭০ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ১৫ জন। মৃত্যু হয়েছে মোট ৫ জনের। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।
*০৩.২০২৬ থেকে অদ্যাবধি*
০৩.২০২৬ তারিখ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জন। নিশ্চিত রোগী ১৮ হাজার ৭৯৬ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।
এ পর্যন্ত সন্দেহজনক মৃত্যু ৮৬১ জন এবং নিশ্চিত মৃত্যু ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এমআর টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনই সন্দেহজনক হাম রোগী, নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। আজ ১২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমা ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুক্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
সব মন্তব্য
No Comments