স্টাফ রিপোর্টার: নিন্ম আদালতে দোষী প্রমাণিত হলে উচ্চ আদালতে এক সপ্তাহের মধ্যে আপিল শেষে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- কার্যকর করার দাবি জানিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সেইসঙ্গে শিশু নিপীড়ণকারীদের আদালতে আইনী সহায়তা না দেওয়া, আইনের ফাঁক ফোকর গলিয়ে অপরাধীরা যেন বেরিয়ে যেতে না পারে এ ব্যাপারে রাষ্ট্রপক্ষসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার ১৫ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে আছিয়াসহ দেশের বিভিন্ন জেলায় শিশুদের উপর পাশবিক নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা এসব দাবি জানান।
এতে অংশ নিয়ে শিশুরাও অপরাধীদের সর্বোচ্চ বিচার চেয়ে সমাজে বেড়ে ওঠার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে। সেইসঙ্গে শিশুদের উপর সকল পাশবিক নির্যাতন বন্ধেরও দাবি জানায় তারা।
শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে কর্মসূচিতে বক্তারা বলেন, সারাদেশে কন্যাশিশুদের নিয়ে অভিভাবকরা রীতিমতো আতঙ্কিত। সমাজে মানবিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কন্যা শিশুদের ভোগ্যপণ্য বিবেচনায় নিয়ে একদল নরপিসাচ এই ধরণের অপকর্মে লিপ্ত হয়েছে। তাদের ধারণা সমাজে ন্যায় বিচার নেই। আইনের শাসন ঢিলেঢালা। কোন কোন ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতিও থেকে শুরু করে পুলিশ প্রশাসন অপকর্মকারীদের পক্ষে অবস্থান নেয়। যার ধারাবাহিকতায় বিচারহীনতার সংস্কৃতি বাড়ছে। তেমনি অপরাধ করে পার পেয়ে যাচ্ছেন অনেকেই। কোন কোন ক্ষেত্রে গুরুতর অপরাধে নামমাত্র সাজা হচ্ছে। এসব নজির অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।
সুষ্ঠু বাঙালি সংস্কৃতির বিকাশের মধ্য দিয়ে মানবিক সমাজ গড়ে তোলার দাবি জানিয়ে বক্তারা বলেন, অপরাধ দমনে সুস্থ ধারার সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই। তেমনি মানবতাবাদী দর্শণে মানুষকে উজ্জীবিত করতে হবে। সেইসঙ্গে শিশুদের সকল প্রকার সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন খেলাঘর সংগঠকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাখদুমা নাগিয়স রতœা, সাধারণ সম্পাদক প্রণয় সাহা, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান শহীদ, অধ্যক্ষ শরীফ আহমেদ, হান্নান চৌধুরী, প্রবীর সাহা, হাফিজুর রহমান মিন্টু, সাংবাদিক রাজন ভট্টাচার্য, সাহানা আক্তার লাকী, সাউফুজ্জামান শোভন, সামিনা জাহান প্রমুখ।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments