স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (৮ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। ফলে দীর্ঘ কারাবাসের পর তার মুক্তিতে আর আইনি বাধা থাকছে না। তবে আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন, জামিনে মুক্তির আগে নিম্ন আদালতে পাসপোর্ট জমা দিতে হবে।
এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ আবুল বারকাতকে জামিন দিয়েছিলেন। ওই জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। সোমবার শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন এবং পাসপোর্ট জমার শর্ত যুক্ত করেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।
অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মো. নাজমুল হোসেন বাদী হয়ে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে তিনি পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ঋণ সুবিধা দিয়ে ওই অর্থ আত্মসাতে সহায়তা করেন।
মামলার পর ২০২৫ সালের ১০ জুলাই রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। পরদিন ১১ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর নিম্ন আদালতে কয়েক দফা জামিন আবেদন নামঞ্জুর হয়। একপর্যায়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়।
কারাগারে থাকাকালে অধ্যাপক আবুল বারকাতের মুক্তির দাবিতে ১২২ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, ৭১ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষককে মানবিক বিবেচনায় জামিন দেওয়া উচিত। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল কারাগার থেকে তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদও করে।
আপিল বিভাগের সোমবারের আদেশের পর অধ্যাপক আবুল বারকাতের আইনজীবীরা জানিয়েছেন, পাসপোর্ট জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ হলেই তিনি কারামুক্ত হবেন। তবে পারিবারিক একটি সূত্র জানায়, ঢাকার নিউমার্কেট থানার একটি পুরোনো বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে। ফলে ওই মামলায় জামিন না হওয়া পর্যন্ত তার মুক্তি আটকে যেতে পারে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments