শরিফ ইসলাম, জাককানিবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। ছাত্রদের জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নতুন নামকরণ করা হয়েছে ‘বিদ্রোহী’ হল, আর ছাত্রীদের জন্য ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নতুন নাম রাখা হয়েছে ‘শিউলিমালা’ হল।
শনিবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৮৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে, বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করে ‘জুলাই-২৪ স্কয়ার’ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও শেখ মুজিব হলের নামফলক ভেঙে ফেলেন। পরে ৫ ফেব্রুয়ারি বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ও ম্যুরাল অপসারণ করা হয়। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশেষে হল ও স্কয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments