এল.আলি:
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিভাগে চার ছাত্রছাত্রীর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রকাশিত কমিকসের নজরুলের শৈশব "ছোট নজরুলের মোটর গাড়ি চড়া" বইটি অধ্যাপক বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারিক ডঃ বিশ্বজিৎ সাহার হাতে তুলে দিলেন চুরুলিয়ার নজরুল মেলায় প্রমিলা মঞ্চে, গতকাল। বইটি রাখা হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের যাতে সকল ছাত্র-ছাত্রীর গোচরে আসে। এটি এই সিরিজের প্রথম বই।
দুখু মিয়ার দুরন্ত শৈশব এবার ধরা দিল রঙিন কমিকসের পাতায়। চুরুলিয়ার মাটির রাস্তা, লেটো গানের দল, মক্তব পালানো দুষ্টু ছেলে নজরুল আর তার মধ্যেই একদিন হঠাৎ মোটর গাড়ি চড়ার সুযোগ। সেই বিস্ময়, আনন্দ, কৌতূহল সবটাই কমিকসের ফ্রেমে ফুটিয়ে তুলেছেন উদ্যোগী ছাত্রছাত্রীরা। গ্রাম বাংলার প্রেক্ষাপটে তখন মোটর গাড়ি ছিল রূপকথার মতো। সেই গাড়িতে চড়ে ছোট নজরুলের চোখে যে নতুন দুনিয়া খুলে গিয়েছিল সেটাই এই বইয়ের মূল আকর্ষণ।
অধ্যাপক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “নজরুলকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। শুধু বিদ্রোহী কবি নন, তাঁর শৈশবের সারল্য, দারিদ্র্যের সঙ্গে লড়াই, অদম্য কৌতূহল এসবও জানা দরকার। কমিকস সেই কাজটা সহজ করে।” উদ্যোগী চার ছাত্রছাত্রী জানিয়েছেন, নজরুলের জীবনী শুকনো তথ্য নয়, বরং গল্প। আর গল্প বলার সবচেয়ে মজার মাধ্যম কমিকস।
এটি ‘কমিকসের নজরুল’ সিরিজের প্রথম বই। এরপর নজরুলের সেনাবাহিনীতে যোগ দেওয়া, সাংবাদিকতা, জেল জীবন ধাপে ধাপে সবই আসবে কমিকসের পাতায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এই কমিকস স্কুল-কলেজেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে, যাতে নজরুলকে নিয়ে আগ্রহ বাড়ে।
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
স্টাফ রিপোর্টার: গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আগামী ১১ই সেপ্টেম্বর লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জাতীয় পর্যায়ের উদ্যোগের পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
সব মন্তব্য
No Comments