ডেস্ক রিপোর্ট: একঝাঁক তরুণ শিল্পীদের হাত ধরে যাত্রা শুরু করল বিজ্ঞাপনী সংস্থা ‘আরবিট ক্রিয়েটিভ হাব’। বুধবার (০৫ ফেব্রুয়ারি) এটি উদ্বোধন করা হয়। এই প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন, ওভিসি, কন্টেন্ট মার্কেটিংয়ের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্টসহ সকল ধরনের ক্রিয়েটিভ সার্ভিস দেয়া হয়।
এসময় শুভকামনা জানিয়ে চিত্রনায়ক ইমন বলেন, ‘এটি ভালো একটি উদ্যোগ। যেকোনো ভালো উদ্যোগের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে। আরবিট ক্রিয়েটিভ হাব যেকোনো সমস্যার বড় সমাধান। অনলাইন ও অফলাইন ব্যবসার সকল প্রকার বিজ্ঞাপন আরবিট ক্রিয়েটিভ হাব আরও সহজ করছে। আমার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। তারাও বেশকিছু বিজ্ঞাপন নির্মাণের পরিকল্পনা করেছে। সেই কাজগুলোতেও আমাকে পাওয়া যাবে। আশা করি, ভালো কিছু হবে।’
সুবহা বলেন, ‘এটি ক্রিয়েশনের জায়গা। আমরা ভালো কাজের জন্য ভালো জায়গা পাই না। কিন্তু আরবিট ক্রিয়েটিভ হাব সেরা। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আছি।’
এসময় আরও উপস্থিত ছিলেন আরবিট ক্রিয়েটিভ হাব-এর প্রতিষ্ঠাতা সিইও মো. কাজী কাদের নেওয়াজ এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রেজওয়ান, কণ্ঠশিল্পী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া, চলচ্চিত্র পরিচালক অনিক বিশ্বাস, অভিনেতা এস এম জনি, অভিনেতা রুশ শেখ, নাট্যপরিচালক জিয়াউদ্দিন আলম, তন্ময় খান, অভিনেতা আরফান আনিক, কণ্ঠশিল্পী এফ এ প্রীতম প্রমুখ।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments