স্টাফ রিপোর্টার: মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এ সর্বোচ্চ আত্মত্যাগকারী সাত বীরশ্রেষ্ঠের স্মৃতিকে অম্লান রাখতে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নতুন নামকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের বীরত্বগাথাকে প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদের গ্যালারিগুলোর আগের নাম পরিবর্তন করে সরাসরি মুক্তিযুদ্ধের বীরদের নামে নামকরণ করা হয়েছে। এর ফলে দেশের গণতন্ত্রের কেন্দ্রস্থল জাতীয় সংসদ ভবনের ভেতরেই স্বাধীনতার ইতিহাস ও বীরত্বের স্মৃতি আরও দৃশ্যমানভাবে প্রতিফলিত হবে।
নামকরণের তালিকা অনুযায়ী, গ্যালারি-৩ এর নাম রাখা হয়েছে মুন্সী আব্দুর রউফ, গ্যালারি-৪ মতিউর রহমান, গ্যালারি-৫ মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি-৬ নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি-৭ মোস্তফা কামাল-এর নামে করা হয়েছে।
এছাড়া ভিআইপি গ্যালারি-১ এর নামকরণ করা হয়েছে মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ভিআইপি গ্যালারি-২ এর নাম রাখা হয়েছে হামিদুর রহমান-এর নামে। গ্যালারি-১ ও গ্যালারি-২ সাংবাদিকদের জন্য সংরক্ষিত থাকবে বলে জানা গেছে।
এই উদ্যোগের ফলে জাতীয় সংসদের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষিত হলো এবং নতুন প্রজন্মের কাছে বীরশ্রেষ্ঠদের ত্যাগ ও বীরত্ব আরও দৃশ্যমানভাবে উপস্থাপিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments