কশীগঞ্জে প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা, ডিবি। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
গ্রেপ্তাররা হলেন, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার, ২৬, ও পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার, ৩০।
রোববার ২১ জুন দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা ডিবি।
ডিবি জানায়, জামালপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-১ এর সদস্যরা শনিবার ২০ জুন বিকেলে জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বকশীগঞ্জ পাখিমারা এলাকায় অভিযান চালান। অভিযানে বিদেশি মদ বহনের সময় ওই দুই ব্যক্তিকে ৯০ বোতল মদসহ গ্রেপ্তার করা হয়।
ডিবি-১ আরও জানায়, গ্রেপ্তাররা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন জেলায় পাচার করত। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ...
রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সরনজাই ইউনিয়নের চেয়ার ...
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
সব মন্তব্য
No Comments