ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জন গ্রেফতার, মামলা ৪৬

প্রকাশ : 27 Aug 2026
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জন গ্রেফতার, মামলা ৪৬

স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।


বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৫ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৪ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৯২ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫২ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৭৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়।


অভিযানকালে তাদের হেফাজত থেকে ১৪,৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ, ৫টি মোবাইলফোন উদ্ধার করা হয় এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।


ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পর্কিত খবর

;