শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে ‘ওভারসিজ ট্রেইনিং ফর টিচার্স’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সরাসরি পরিদর্শনের মাধ্যমে জাপানি শিক্ষক ও শিক্ষাবিদদের উন্নয়নশীল দেশের শিক্ষা ব্যবস্থা এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্পর্কে ধারণা প্রদানে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। সাম্প্রতিক এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
উন্নয়নমূলক শিক্ষা ও সংশিøষ্ট বিষয় সমূহে আগ্রহী জাপানি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জন্য প্রায় ৪০ বছর আগে এক বছরব্যাপী ওভারসিজ ট্রেনিং ফর টিচার্স প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচিতে রয়েছে জাপানে প্রশিক্ষণ, উন্নয়নশীল দেশে ১-২ সপ্তাহের প্রশিক্ষণ এবং দেশে ফেরার পর প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা কর্মসূচি থেকে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ওপর ভিত্তি করে পাঠ ও শিক্ষার উপকরণ তৈরি করেন, নিজেদের বিদ্যালয়ে তা ব্যবহার করেন এবং কার্যক্রমের ওপর প্রতিবেদন তৈরি করেন।
বাংলাদেশ সফরের সময় জাপানি শিক্ষকেরা সরকারি স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল, এনজিও পরিচালিত বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও কুমনসহ নানা প্রতিষ্ঠান পরিদর্শ করেন। তারা জাইকা বাংলাদেশ অফিস, সাংস্কৃতিক ও ক্রীড়া কেন্দ্র এবং জনস্বাস্থ্য প্রকল্পও পরিদর্শন করেন। এসব অভিজ্ঞতা তাদেরকে বাংলাদেশে শিক্ষা খাত, জনস্বাস্থ্য কার্যক্রম এবং সামগ্রিকভাবে সমাজ ও অর্থনীতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।
এ নিয়ে অংশগ্রহণকারী জাপানি এক শিক্ষক বলেন, ‘প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা এমন সব স্থান পরিদর্শন করেছি, যেখানে সাধারণভাবে আমাদের যাওয়ার কোন সুযোগ নেই। এই অভিজ্ঞতা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমরা জাপানের শ্রেণিকক্ষে আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই, যেন আমাদের শিক্ষার্থীরা সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করতে পারে এবং তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়।’
এই কর্মসূচির মাধ্যমে জাইকা উন্নয়ন শিক্ষা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় শিক্ষকদের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করে যাচ্ছে। বা¯Íব বৈশ্বিক অভিজ্ঞতাকে শ্রেণিকক্ষের শিক্ষার সঙ্গে যুক্ত করে জাপানে নতুন প্রজন্মকে বৈশ্বিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments