স্টাফ রিপোটার: জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস রত্না। শুক্রবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদে সংগঠনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বস্মতিক্রমে তিনি এ পদে নির্বাচিত হন।
গত চার আগস্ট সংগঠনের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের মৃত্যুর পর তিনি এ পদে স্থলাভিষিক্ত হলেন। আগামী মার্চে কেন্দ্রীয় সম্মেলনের মধ্য দিয়ে খেলাঘরের চেয়ারম্যান নির্বাচিত করা হবে।
বৈঠকে সারাদেশ থেকে আসা নেতারা বলেন, বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্চ হলো মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলা। পাশাপাশি সামাজিক নানা অবক্ষয় থেকে শিশুদের সুস্থ ধারায় ফিরিয়ে আনা। নানা পাশবিকতার শিকার হচ্ছে শিশুরা। মাদক, কিশোর গ্যাং, সাইবার বুলিং, ডিভাইস আসক্তি শিশু কিশোরদের স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার ক্ষেত্রে বড় রকমের অন্তরায় হিসেবে কাজ করছে।
তারা বলেন, সামাজিক নানা বাস্তবতার কারণে শিশুরা আজ বিপথগামী। দেশজুড়ে সাংস্কৃতিক আগ্রাসন ভয়াবহ মাত্রায় রুপ নিয়েছে। সামাজিক ও পারিবারিক আদর্শ থেকে কোমলমতি শিশু-কিশোরদের দূরে ঠেলে দিয়ে বিকৃত সংস্কৃতি চর্চার দিকে আকৃষ্ট করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে আগামী প্রজন্মকে সুনাগরকি হিসেবে গড়ে তুলতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিশু সংগঠন সহ সকল দেশপ্রেমিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সংঠকরা।
খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মাখদুমা নার্গিস রত্নার সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠকে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, প্রেসিডিয়াম সদস্য কামাল চৌধুরী, আবদুল মতিন ভূঁইয়া, অধ্যাপক শরীফ আহমেদ, শফিকুর রহমান শহিদ, আলতাব হোসেন, হান্নান চৌধুরী, হাসান তারেক, সুনীল সরকার, অশোকেশ রায়, আবদুল মান্নান, অনিকেত আচার্য, ফিরোজ আলম, সুজন মজুমদার প্রমুখ।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments