গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের আয়োজনে আজ ২৫ সেপ্টেম্বর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো- ‘Think Health, Think Pharmacist’।
সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করেন।
দিবসটি উপলক্ষ্যে একাডেমিক ভবনের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফার্মেসি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ তরিকুল ইসলাম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, এসেনশিয়াল ড্রাগ গোপালগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার, বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষক এবং বিভাগের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ অনেক দূর এগিয়েছে। বিভাগটির প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ফান্ডিং ইতোমধ্যে করা হয়েছে, আরও করা হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো তোমরা বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনামে কাজ করবে।
উল্লেখ্য, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় এবং প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় ২৫ সেপ্টেম্বরকে ফার্মাসিস্ট দিবস হিসেবে প্রস্তাব করা হয় ।
২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে তুরকিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ২৫ সেপ্টেম্বরকে ফার্মাসিস্ট দিবস পালনের জন্য প্রস্তাব করে। এই প্রস্তাব কাউন্সিল কতৃক সর্বসম্মতি ক্রমে গৃহীত হওয়ার পর ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments