গোবিপ্রবি প্রতিনিধি: জুলাই বিপ্লবের শ*হিদ-দের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১:৩০টায় ইবনে সিনার প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও ইবনে সিনা ট্রাস্টের পক্ষে ডিজিএম (প্রশাসন) মো. জাহিদুর রহমান স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ইবনে সিনা ট্রাস্টের সকল শাখায় সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। এখন থেকে সকল প্যাথলজিক্যাল টেস্ট ও পিসিআর টেস্টে ৩৫%, সকল প্রকার রেডিওলজিক্যাল ও ইমেজিং টেস্টে ৩০% ছাড় পাবেন।
চুক্তি অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের সকল শাখায় এই সুবিধা পাবেন। তবে শিক্ষার্থীরা ইবনে সিনার যশোর শাখা ও প্রস্তাবিত খুলনা শাখায় এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
এসময় উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments