জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশন পুনর্গঠনের পাশাপাশি আপিল কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জাকসু গঠনতন্ত্র ২০২৫ প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এই নিয়োগ প্রদান করেন। রেজিস্ট্রার অফিসের একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়,গত শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) ডিন ক্যাটাগরিতে নিয়োগ প্রাপ্ত নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেন। পরের দিন আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেন। ফলে ৫ সদস্যের মধ্যে দুটি পদ শূন্য হয়। জাকসু গঠনতন্ত্রের ৮ (খ) অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনাররা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন সহযোগী অধ্যাপক আবু সাঈফ মোঃ মুনতাকিমুল বারী চৌধুরী, শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল হালিম।
জাকসু গঠনতন্ত্রের ৮ (জ) অনুযায়ী, নির্বাচন সম্পর্কে কোনো অভিযোগ ফলাফল প্রকাশের তিন দিনের মধ্যে সভাপতির কাছে পেশ করা যায় এবং সংসদ সভাপতি আপিল কমিটির মাধ্যমে ১৪ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন
এ ধারা অনুযায়ী আপিল কমিটি গঠন করেছেন উপাচার্য।
আপিল কমিটির সদস্যরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন সহযোগী অধ্যাপক আবু সাঈফ মোঃ মুনতাকিমুল বারী চৌধুরী,শহীদ সালাম বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুল হালিম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.কে.এমরাশিদুল ইসলাম।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments