ডেস্ক রিপোর্ট; চেকবই নিতে সবাই ভিড় জমাচ্ছেন 'তাম্রলিপি'র প্যাভিলিয়নে। অমর একুশের বইমেলায় পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে 'চেকবই'।
কিন্তু কেন? জানতে চাইলে এক পাঠক বললেন, ' বেলা-অবেলা-সারাবেলার ভাব-ভাবনা, ব্যস্ত-ব্যকুল মনের কামনা-বাসনা-যাতনা-প্রেরণা সুনিপুণ ম্যাকম্যানের মতো সাজিয়েছে 'চেকবই'।
আরেক পাঠক জানালেন, মানব মনের গভীর-জটিল রহস্যের মুখ খুলে দেয়া হয়েছে এতে হাস্য-পরিহাসছলে। ইন্দ্রজাল ছিন্ন করে ব্যক্তি নিজেকে দেখতে পেয়েছে 'মায়াবী পর্দায়'। তখনই কালের কারাগার থেকে মুক্তির পংক্তিগুলো পাঠককে দু-দন্ড শান্তি দিয়েছে।
এ প্রসঙ্গে 'তাম্রলিপি'র মোস্তাফিজুর রহমান তারেক বলেন, শব্দের নিঁখুত গাঁথুনি, ভাষার নিপুণ বুননে মাহবুবুর রহমান তুহিন'র 'চেকবই'র অক্ষরগুলো শপথের স্বাক্ষর ঘোষণা করেছে। ভাবের আবেগ পরিমিত ও পরিমার্জিতরূপে কবির কথাগুলো নরম ও কোমল করে তুলেছে। আর তখন দীর্ঘশ্বাস দীর্ঘ না হয়ে কাঠফাটা রোদে বৃষ্টি হয়ে ঝরেছে।
তাম্রলিপির (১৫ নং) প্যাভিলিয়নে চেকবই পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments