জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় এলজিইডি অফিসের কম্পিউটার অপারেটর শরিফুজ্জামান উজ্জলকে পিটিয়ে গালের দাঁত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। আহত এসএম শরিফুজ্জামান (৪৩)কে মুমূর্ষু অবস্থায় কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-সোমবার(৭নভেম্বর) রাত ৮টার দিকে কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামস্থ রাস্তার পাশ্বে। এবিষয়ে আহত এসএম শরিফুজ্জামান বাদী হয়ে কলারোয়া থানায় ৭জনের নামে একটি এজাহার দিয়েছেন। তিনি উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মৃত এসএম আলাউদ্দিন এর ছেলে। ঘটনার বিবরণে আহত শরিফুজ্জামান উজ্জল সাংবাদিকদের জানান-উপজেলার সোনাবাড়িয়া গ্রামের সাদ্দাম হোসেন, আক্তার সরদার, আবুল বাশার, কামাল হোসেন মোল্যা, মিজানুর রহমান, রাজু হোসেন, পলাশ হোসেন সহ ৩/৪জন ব্যক্তি তার জমিতে অবৈধ ভাবে হাডুডু খেলার আয়োজন করে। রাত ৮টার দিকে তিনি ওই স্থানে তাদের হাডুডু খেলা করতে নিষেধ করেন। এসময় তারা ক্ষিপ্ত হয়ে বাশের লাঠি দিয়ে এলোপাতাড়ী ভাবে শরিফুজ্জামানকে ধরে মারপিট করে। তাদের সন্ত্রাসী হামলায় শরিফুজ্জামান উজ্জলের গালের একটি দাঁত ভেঙ্গে যায়। এসময় তারা শরিফুজ্জামান উজ্জলের কাছে থাকা ৮২.৯০০টাকা ছিনিয়ে নেয় বলে তিনি অভিযোগে উল্লেখ্য করেছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন-উভয় পক্ষের মধ্যে পৃথক ভাবে অভিযোগ দেয়া হয়েছে।
তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে সরকারি কর্মচারীর উপর হামলাকারীদের গ্রেফতারের বাদী জানিয়েছেন উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments