জাবি প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গানের মিছিল ‘'কন্ঠ মুক্তির গান’ আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বাচাও আন্দোলন।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর থেকে গানের মিছিলটি শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ট্রান্সপোর্ট চত্বর মেয়েদের হল হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয়।
গানের মিছিলে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি; ওরা আমার মুখে ভাষা কেড়ে নিতে চায়;ধন্য ধান্যে পূষ্পেভরা আমাদের বসুন্দরা প্রভৃতি দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের শিক্ষার্থী সজিব আহমেদ বলেন, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 'কন্ঠ মুক্তির গান ' নামে গানের মিছিল করেছি। সেখানে আমরা মূলত প্রত্যেক জাতিগোষ্ঠীর মায়ের ভাষায় কথা বলবার, লিখবার স্বাধীনতার বার্তা দেয়ার চেষ্টা করেছি। সেইসাথে পৃথিবীর প্রত্যেক ভাষা ও সংস্কৃতির উপর যেকোনো ধরনের আগ্রাসন ও প্রতিবন্ধকতার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসি দে বলেন, ৫২ সালের একুশ থেকে আমরা দেখতে পাই যুগে যুগে যতবার আমাদের কন্ঠরোধ করা হয়েছে আমরা প্রতিবারেই লড়াই সংগ্রাম করেই অধিকার পুনপ্রতিষ্ঠিত করেছি। সকলে মিলে গান গাওয়ার মাধ্যমে আমরা সকলকে এই বার্তা দিতে চাই যতবার আমাদের কন্ঠরোধ করা হবে ততবারই আমরা আমাদের মাতৃভাষায় কন্ঠমেলে প্রতিরোধ গড়ে তুলব
তিনি আরও বলেন, আমাদের গণ অভ্যুত্থানের মূল ভিত্তিই হলো বায়ান্ন এবং একাত্তর। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, সকলেই যাতে নিজ নিজ মাতৃভাষায় জ্ঞানচর্চার মাধ্যমে আমাদের দেশকে আরও উন্নত করতে পারি। আমরা নতুন বাংলাদেশে কারো মাতৃভাষার উপর কোনো অন্যায় হস্তক্ষেপ দেখতে চাই না।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments