ইবি প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী বাহিনী কতৃক নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ওই দখলদার ইসরায়েল চার শতাধিক ফিলিস্তিনি ভাইবোনকে হত্যা করেছে। এটা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে হয়েছে। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে।
বক্তারা আরো বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে মনে করবেন না। মূলত বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলী বাহিনীর হামলার শিকার। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবৈধ দখলদার ইসরায়েল স্বাধীন ফিলিস্তিনের উপর হামলা করে আসছে৷ তারা শুধু যুদ্ধবিরতি ই লঙ্ঘন করে নি, পুরো গাজা উপত্যকা দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছে। সাহরিরত ফিলিস্তিনিদের উপর হামলার মধ্য দিয়ে ইসরায়েল বিশ্ববাসীকে জায়ন পলিটিক্স বাস্তবায়নের বার্তা দিয়েছে। এটা বিশ্বমানবতার উপর আঘাত। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এই হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments