মো. আবুল কালাম:
উজিরপুর উপজেলা। বরিশাল জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংস্কৃতির এক পীঠস্থান। এই জনপদে বিভিন্ন ধর্মের লোকজন মিলেমিশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এখানের মানুষের কথ্যভাষায়ও রয়েছে বৈচিত্র্য। বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রাম থেকে লোকছড়াটি সংগ্রহ করেছেন মো. আবুল কালাম।
সংগৃহীত লোককথাটি একই উপজেলার ২টি ভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে সংগ্রহ করা হয়। যার মধ্যে বানান ও উচ্চারণগত পার্থক্য থাকলেও মূল সুর বা থিম একই। এলাকাভেদে শব্দগত পার্থক্য থাকাটাই লোককথার আরেকটি বৈশিষ্ট্য বটে।
১.
আদগান কই মাছ তালগাছ বায়,
সোনার কইতোর উইড়্যা যায়।
ও কইতোর ভালো না,
মাইয়্যা বিয়া দিমু না।
মাইয়্যার মাতায় লোম্বা চুল,
কোতায় পামু জবা ফুল?
জবা ফুলের গোনদে
খোম্পা ধরে নোনদে।
খোম্পার উপর দারাইসসাপ,
লাফ দিয়া পড়ে বেয়াইছাপ।
বেয়াইছাপের ডরে
ভুতুম ডাহে ঘরে (হস্তিশুন্ড)
২.
আদগান কৈ মাছ তালগাছ বায়,
হোনার কইতোর উইড়্যা যায়।
ও কইতোর ভালো না,
মাইয়্যা বিয়া দিমু না।
মাইয়্যার মাতায় লোমফা চুল,
কোতায় পামু জবা ফুল?
জবা ফুলের গোনদে
খোঁপা ধরে নোনদে।
খোঁপার উপার দারাইশহাপ,
লাফাইয়্যা পড়ে বেয়াইছাপ।
বেয়াইছাপের ডরে
ভুতুম ডাহে ঘরে। (মুন্ডপাশা)
শব্দ পরিচিতি : আদগান=অর্ধেকখান, হোনার=সোনার, কইতোর=কবুতর, উইড়্যা=উড়া, মাইয়্যা= মেয়ে, লোম্বা/ লোমফা=লম্বা, গোনদে=গন্ধে, নোনদে=ননদ/স্বামীর বোন, খোম্পা/ খোঁপা=নারীদের চুলের খোঁপা, দারাইশহাপ=এক ধরনের সাপ, বেয়াই=মেয়ে বা ছেলের শ্বশুর, ভুতুম=এক ধরনের পাখি (পেঁচা)।
সংগ্রহকারী : আবুল কালাম আজাদ
সহকারী অধ্যাপক
আটিপাড়া মুঈনুল উলুম ফাজিল মাদ্রাসা
সংগ্রহস্থান: আটিপাড়া, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময়: ২০২৪ সাল
মোবাইল-০১৭২১-১৮৮৯৯২
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments