শ্যামল কুমার বিশ্বাস আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীর-৩ আসনের কালীগঞ্জ ও আশাশুনি জামায়াত ১১ দলীয় সমর্থিত জোটের মনোনীত প্রার্থী ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার১,৮৩,৬৪৬ ভোট পেয়ে ভোট পেয়ে জয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম ১ লক্ষ ৩ হাজার ৫৩২ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ধানের শীষ প্রতীকের আলহাজ্ব কাজী আলাউদ্দিন পেয়েছেন ৫৬,৫৮৩ ভোট। এই নিয়ে সাতক্ষীরা জেলার ৪ টি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামি দলের প্রার্থীরা নিরিঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ছিল এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রদানের দিন। এই দিনকে ঘিরে ব্যাপক উৎসাহ , উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। এই নির্বাচনকে ঘিরে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোট সুস্থ ভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ,ভিডিপি মোতায়ন করা হয়। এর পাশাপাশি সেনাবাহিনী ও বিজেবি, র্যাব সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক মোবাইল টহলের মাধ্যমে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যে কারণে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এবং ব্যাপক ভোটারের উপস্থিতির মাধ্যমে ভোট সম্পন্ন হয়। প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারদের থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটকেন্দ্রে ঘুরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ শেষে নিজ নিজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা নিজে নিজে ও কেন্দ্রে ভোট গণনা শেষে উপজেলা সদরে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট ফলাফল এবং নির্বাচনে অফিসে ভোটের সরঞ্জামাদি জমা দেওয়া হয়। এরপর সরকারি রিটার্নিং কর্মকর্তার নির্বাচনী কন্ট্রোল রুম থেকে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হয়।কালিগঞ্জ উপজেলাযউপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি রিটার্নিং অফিসার তানিয়া আক্তার এর স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার আলী সোহান জুয়েল। কালিগঞ্জ উপজেলার বারটি ভোটকেন্দ্রে ফলাফল অনুযায়ী কাজী আলাউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষে প্রতীকে পেয়েছে ২৩৬৮৭ ভোট, মো:আলিফ হোসেন জাতীয় পার্টি নাঙ্গল প্রতীকে পেয়েছে ২৭৭ ভোট, মো: ওয়েজ কুরুনী ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতিকে পেয়েছে ১২৮৯ ভোট, মোঃ শহিদুল আলম স্বতন্ত্র ফুটবল প্রতীকে পেয়েছেন ৬৫ ৩৭২ভোট, রুবেল হোসেন বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি রকেট প্রতীকে ২৬৬ ভোট,ও হাফেজ মুহা: রবিউল বাশার বাংলাদেশ জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৯১ ৫৮৮ ভোট। কালিগঞ্জ উপজেলায় ১২ টি ইউনিয়নের ৭৯ ভোট কেন্দ্রে মোট বৈধ ভোটার সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার ৪৭৯,বাতিলকৃত ভোটার সংখ্যা ২৭৫৩,সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৮৫ হাজার ২৩২, প্রদত্ত ভোটের শতকরা হার ৭২,৯০ এছাড়া আশাশুনি উপজেলার ভোটের ফলাফল যোগ করে হাফেজ মুহা: রবিউল বাশার প্রায় ৮০ হাজার ভোটে জয়লাভ করেছেন নির্বাচনে কোন প্রকার সহিংসতা ছাড়া উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments