স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদ-এর আজকের অধিবেশন বিকেল ৩টায় শুরু হবে। রবিবার (১৩ বৈশাখ ১৪৩৩) অনুষ্ঠিতব্য এই বৈঠকের জন্য দিনের কার্যসূচি প্রকাশ করেছে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং।
কার্যসূচি অনুযায়ী অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হবে।
এরপর ‘জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ’ (বিধি-৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশগুলোর ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে সুনামগঞ্জ জেলার সড়কে বন্যায় বিধ্বস্ত দুটি ব্রিজ পুনর্নির্মাণ, মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে শিল্পকারখানার দূষণ প্রতিরোধ এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসন প্রসঙ্গ।
এছাড়া অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা চলবে।
সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত কার্যসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments