কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নারী কৃষকদের শিখন ও বিনিময় বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার লালুয়া, ডালবুগঞ্জ ও চম্পাপুর ইউনিয়নের ৬০ জন প্রান্তিক নারী কৃষক অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন মিলয়নাতনে বেসরকারি উন্নয়ন সংস্থ্যা একশন এইড বাংলাদের’র সাহযোগিতায় আভাস এর আয়োজন করে। জলবায়ূ পরিবর্তনের প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তহীনতা এবং জীবিকা নির্বাহে নারীর নেতৃত্বে সমাধান প্রকল্প উদ্যোগে এ কর্মশালার সভাপতিত্ব উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম.সাইফুল্লাহ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষিবিদ কায়েস মাহমুদ, লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস, চম্পাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, প্রিমিয়ার ব্যাংক’র ব্যবস্থাপক মাহবুব আলাম, কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু। এছাড় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী কৃষক তহমিনা বেগম, কুলসুম বেগম প্রমুখ।
এ কর্মশালার সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থ্যা আবাস’র কলাপাড়া শাখার সম্মনায়ক মনিরুল আলম।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments