পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে ব্যাটারিচালিত দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুহ ৮ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (২ অক্টোবর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠানো হয়।
আহতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিয়া খাতুন। তিনি রিকশা থেকে পড়ে গিয়ে মুখে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। বর্তমানে তিনি রামেকে চিকিৎসারত আছেন।
আহত বাকি ৬ জন হলো বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন শিশু শিক্ষার্থী চোখে আঘাত পেয়েছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়া অটোরিকশাচালক আমিনুল (৫৮) মাথায় আঘাত পেয়েছেন। খবর পেয়ে রাবি ১ টহল পুলিশ অটোরিকশা দুটি কাজলা ফাঁড়িতে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছোট রিকশাটি উল্টে যায়। সেই রিকশার যাত্রীরা পড়ে আহত হলে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা ঘটনার শোনার পরেই সেখানে যাই। তারা সবাই আমাদের বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। একজন ভেটেরিনারি সাইন্স বিভাগের শিক্ষার্থী। বাকিরা বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তাদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি একজনের দাঁত ভেঙে যাওয়ায় তাকে রামেকে পাঠানো হয়েছে। আমাদের একজন সহকারী প্রক্টর সার্বিক বিষয়টা দেখাশোনা করছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments