স্টাফ রিপোর্টার: বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমা ‘দায়মুক্তি’। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা সুস্মি রহমান। সিনেমাটি পরিচালনা করেছেন অসংখ্য সুপারহিট সিনেমার পরিচালক বদিউল আলম খোকন। আগামী ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এর প্রযোজক জসিম উদ্দিন।
সমাজের দায়বদ্ধতায় জড়ানো পারিবারিক এবং সামাজিক গল্পের চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, নাট্যকার আবুল হায়াত এবং তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আরেক একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।
এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘আমি আর দিলারা ভাবী অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। প্রযোজক এবং পরিচালকের আগ্রহেই মূলত আমার এই সিনেমায় কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আশা করছি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’
দিলারা জামান বলেন, ‘হায়াত ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। দায়মুক্তি সিনেমায় কাজ করার মধ্যদিয়ে সিনেমাতেও একসঙ্গে কাজ করা হলো আমাদের। গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমাতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে ভালোভাবে অভিনয় করার চেষ্টা করেছেন। আমি আশাবাদী দায়মুক্তি নিয়ে। বাকিটা আসলে দর্শকের আগ্রহের উপর নির্ভর করছে।’
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা বাবা-মার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত আর সন্তান হিসাবে মা-বাবার প্রতি আমাদের দায়িত্বটা কি তার একটা সুন্দর গল্প এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি আশা করছি, সবার ভালো লাগবে।’
‘দায়মুক্তি’ সিনেমায় মনিরুজ্জামান মনিরের লেখা ও আলী আকরাম শুভর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় গায়ক মনির খান। গানটি জীবন্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের লিপে দর্শক উপভোগ করবেন। ২০১৭ সালে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপর দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments