মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের গন্ডগ্রামে একটি অটো চার্জার গাড়ি শনিবার সকাল ১১:০০ ঘটিকায় নেকমরদ হতে ভাউলারহাট যাওয়ার পথে নিমন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনার কবলে পতিত হয়। ফলে অটোতে থাকা যাত্রী অনুশ্রী(৪) ঘটনাস্থলেই মারা যায়। আশংকাজনক অবস্থায় আরো দুইজনকে রাণীশংকৈল ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উদ্ধারকর্মীদল আহতদেরকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করে। এছাড়াও গুরুতর আহত একজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আরো দুইজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার বিষয়টি তদন্তনাধীন রয়েছে। যা পরে সড়ক দুর্ঘটনা আইনে রাণীশংকৈল থানা পুলিশের মাধ্যমে একটি মামলা রেকর্ড করা হবে
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments