পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ও সংশ্লিষ্ট হলসমূহে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন ফরম নিয়ে বসেন।
আজ বিকাল সাড়ে চারটা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের জন্য মোট চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, এজিএস (সাধারণ সম্পাদক) পদে স্বতন্ত্র প্রার্থী সজীব খান, সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী শফিউল কালাম, নারী বিষয়ক সম্পাদক পদে নিশা আক্তার, সহ-গেমস অ্যান্ড স্পোর্টস সম্পাদক পদে রেদোয়ানুল হক মনোনয়ন উত্তোলন করেছেন।
নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ আজ রবিবার থেকে শুরু হয়ে চলবে ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনের নিচতলায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে। আর হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে।
তবে আজ সকাল ৯টা থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতির কারণে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে সব সংশয় কাটিয়ে দুপুর ১২টার পর প্রথম মনোনয়ন বিতরণ করা হয়। এদিকে দুপুর সোয়া ১টার দিকে শিক্ষক-কর্মকর্তারা দাবি মেনে না নিলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেন।
রাকসুর কোষাধ্যক্ষ ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মো. সেতাউর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনোনয়ন ফরম তুলেছেন। এখন পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। সুষ্ঠুভাবেই কার্যক্রম সম্পন্ন হচ্ছে। শিক্ষক ও ছাত্রসংগঠনগুলোর বিভিন্ন দাবির বিষয়ে সবাইকে নিয়ে আজ বিকালে সিনেট ভবনে আলোচনা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments