পিরোজপুর অফিসঃ পিরোজপুরে জেলা কেন্দ্রীয় হরিগুরু বিপিন চাঁদ সেবাশ্রমের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৬২তম নবান্ন উৎসব। বুধবার বিকেলে শহরের হরিগুরু বিপিন চাঁদ সেবাশ্রম প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমতি দোলা গুহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি হাসান মামুন, হরিগুরু বিপিন চাঁদ সেবাশ্রমের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিকাশ মজুমদার, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মজুমদার, নবান্ন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অজিৎ মণ্ডল, সদস্য সচিব বিধান চন্দ্র সিংহ, যুগ্ম আহ্বায়ক মিনাল কান্তি রায়, উত্তম রায়, বাসুদেব হালদার এবং যুগ্ম সদস্য সচিব মিল্টন রায় ও স্বাধীন রায়সহ অন্যান্য সেবাশ্রম কর্মকর্তাবৃন্দ, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। বক্তারা নবান্ন উৎসবের ঐতিহ্য, ধর্মীয়-সামাজিক গুরুত্ব এবং হরিগুরু বিপিন চাঁদ সেবাশ্রমের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবসেবার মূল্যবোধ সমাজে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে আগত ভক্তদের মাঝে নবান্ন প্রসাদ বিতরণ করা হয়।
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
সব মন্তব্য
No Comments