জাতীয় নির্বাচন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমার্থীত ঢাকা- ১৩ আসনের মই মার্কার প্রার্থী খালেকুজ্জামান লিপন এর পক্ষে আজ (৩০ জানুয়ারি) বেলা ৩.৩০ টায় টাউন হলের সামনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর সদস্য ও বাসদ এর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কমরেড রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর সদস্য ও বাংলাদেশ জাসদ এর স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডা. মুস্তাক হোসেন ও সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্ট নেতা, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-১৩ আসনের যুক্তফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কমরেড আহসান হাবীব লাভলু।
গণ সংয়োগ কালে ঢাকা- ১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কমিউনিস্ট পার্টির মোহাম্মদপুর থানার নেতা নাসিরুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাসদ মোহাম্মদপুর থানার সদস্য সচিব অ্যাড. ফারুখ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় মই মার্কার প্রার্থী খালেকুজ্জামান লিপন ঢাকা-১৩ এলাকার উন্নয়নে ১৩ টি অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন ভাবনা তুলে ধরেন। রাজেকুজ্জামান রতন বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত জনগণের মধ্যে নির্বাচন কে কেন্দ্র করে নিরাপত্তা কিংবা সমআচরণ নিশ্চিত করতে পারেনি। নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার বন্ধ করতে পারেনি। আর ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে মুক্তিযুদ্ধের নেতৃত্বের দাবিদার শক্তি যেমন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা কে পদদলিত করে চেতনা ব্যবসা করেছে একইভাবে ২৪ এর গণঅভ্যূথানের বৈষম্য বিলোপের আকাঙ্খা কে আড়াল করে ১৯৭১ সালে নির্ধরীত হয়ে যাওয়া ফলাফল নিয়ে নতুন বিতর্ক তৈরি করে ২৪ এর গণঅভ্যূথানের বৈষম্য বিলোপের চেতনা কে সাম্প্রদায়িকতা উম্মাদনা দিয়ে প্রতিস্থাপনের চেষ্টা করছে যা প্রমাণ করে ৫৪ বছরের শাসক গোষ্টি এবং তাদের সঙ্গীরা বৈষম্য বিলোপ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সকল মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেনা। ইতিমধ্যে প্রধান দল বলে যারা দাবি করেন তাদের বক্তব্য এবং কার্যক্রম প্রমাণ করেছে তারা দেশের অর্ধেক জনগণ নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে মনে করে, ধনি ব্যবসায়ী আর টাকার মালিকদের তারা রাস্ট্র পরিচালনার প্রধান শক্তি বলে মনেকরে। সাম্প্রদায়িক এবং পুঁজিবাদের পক্ষের এই শক্তি গুলো প্রত্যাখ্যান করতে হবে এবং লুটপাট, শোষণমুক্ত, সাম্যেও সমাজ প্রতিষ্ঠার আন্দোলন কে শক্তিশালী করতে মই মার্কায় ভোট দিয়ে খালেকুজ্জামান লিপন এর মত প্রার্থীদের বিজয়ী করতে হবে।
ঢাকা-৪ আসনের বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী জাকির হোসেন আজ ৩০ জানুয়ারী পোস্তোগোলা- শ্যামপুর এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে প্রার্থী জাকির হোসেনের সাথে ছিলেন আইনজীবী নেতা জহির মোল্যা, সংস্কৃতি আন্দোলোনের নেতা জসীমউদ্দিন, দাউদ আলী মামুন, নুর আলম, নবী হোসেন, নারী নেত্রী লাবণি আক্তার, ছাত্র নেতা অনিক ও ইনজামাম প্রমুখ।
নেতৃবৃন্দ, গণসংযোগকালে একটি জবাবদিহিমূলক এবং শ্রমের মর্যাদা ভিত্তিক সাম্যের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন কে শক্তিশালী করার জন্য মই মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments