ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বলেছেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা প্রদানে আগ্রহী সৌদি আরব। খবর বাসস
পবিত্র হজ পালন উপলক্ষে সৌদি আরব সফররত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে স্থানীয় সময় বৃহস্পতিবার মক্কায় এক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সৌদি যুবরাজ এ আগ্রহের কথা জানান।
সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ্জ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরব অবস্থান করছেন রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যরা।
ক্রাউন প্রিন্সের সাথে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সাথে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বাংলাদেশ।
সৌদি প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্র প্রধান বলেন, ‘বাংলাদেশের জনগণ তাঁকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা করেন, বাংলাদেশের জনগন চায় সৌদি আরবের নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির দিক দিয়ে বিশ্ব মুসলিম উম্মা আগামীতে আরো এগিয়ে যাবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসস’কে জানান, শুভেচ্ছা বিনিময়কালে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন।
তিনি আশা করেন, বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে আগামীতে আরো এগিয়ে যাবে।
বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা উল্লেখ করে সৌদি যুবরাজ বলেন, তিনি একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে চান, যাতে করে ভবিষ্যতে দু’দেশের উন্নয়ন ও অংশীদারিত্বের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাকে এবং তার সফরসঙ্গীদের উষ্ণ আতিথেয়তার জন্য সৌদি সরকার ও জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments