স্টাফ রিপোর্টার: এ সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সোহেল মণ্ডল। নিয়মিত অভিনয় করছেন তিনি। এরই মধ্যে বেশকিছু নাটকে সাবলীল অভিনয় দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা। যার পরিপ্রেক্ষিতে এখন বুঝেশুনে পা ফেলছেন তিনি। সোহেল ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি অভিনয় করেছেন ‘সমুদ্রনীলা’ নামের একটি একক নাটকে। তার বিপরীতে অভিনয় করেছে তরুণ অভিনয়শিল্পী তানিয়া ইসলাম। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাসান।
নাটকটিতে সমুদ্র চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। এ নিয়ে তিনি বলেন, ‘প্রেমের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। কক্সবাজারে ঘুরতে গিয়ে গল্পের নায়িকার সঙ্গে দেখা হয়। একটা সময় বুঝতে পারি আমরা পূর্ব পরিচিত। এ থেকে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। আশা করছি, ভালোবাসার গল্পের নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
‘লেডি বাইকার’ নাটকের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন তানিয়া ইসলাম। ‘সমুদ্রনীলা’ তার অভিনীত দ্বিতীয় নাটক। রোমান্টিক জনরার নাটকটি নিয়ে আশাবাদী তরুণ এই অভিনয়শিল্পী। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘কাজটি করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। এবারই প্রথম রোমান্টিক গল্পে কাজ করেছি। নতুন হিসেবে সোহেল ভাই ও পুরো টিম বেশ সহযোগিতা করেছেন। আশা রাখি, আমাদের প্রথম জুটির নাটকটি সবার পছন্দ হবে।’
প্রথমবারের মতো নাটক পরিচালনা করেছেন সিঙ্গাপুর প্রবাসী ইমরান হাসান। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘এর আগে আমি প্রযোজনা করলেও এবারই প্রথম নির্মাণ করেছি। গল্পটি যখন শুনি বেশ ভালো লাগে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নেই আমি পরিচালনা করব। নির্মাণে প্রথম হলেও আশা করি দর্শক কোনো ক্রটি খুঁজে পাবে না। এ সময়ের দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই পরিচালনা করেছি। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’
জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে ‘সমুদ্রনীলা’ নামের বিশেষ নাটকটি বুধবার (১২ জানুয়ারি) দুপুরে বারফি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। নাটকটিতে একটি গান ব্যবহার করা হয়েছে। ‘একটু আড়াল হলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাকির হোসেন রাজ। সম্প্রতি কক্সবাজারের মনোরম লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments