উজিরপুর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উজিরপুর আর্মি ক্যাম্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজ নিজ এলাকার নির্বাচনকালীন নিরাপত্তা, ভোটকেন্দ্রে যাতায়াত, সম্ভাব্য হয়রানি ও ভীতির বিষয়গুলো তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও উদ্বেগ খোলামেলাভাবে উপস্থাপন করলে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মতবিনিময় সভায় আর্মি ক্যাম্প কমান্ডার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উজিরপুর উপজেলার সকল সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন—এটি নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি সংখ্যালঘু ভোটারদের ওপর অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করে বা ভয়ভীতি প্রদর্শন করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে যে কোনো ধরনের সমস্যা বা হুমকির বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান এবং সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments