সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সৌদি আরবে রুমমেটের ছুরিকাঘাতে রাবেল আহমদ (২৮) নামের সিলেটের গোলাপগঞ্জের এক যুবক খুন হয়েছে। শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে এ খুনের ঘটনা ঘটে। রাবেল আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামের ফারুক আহমদের ছেলে। এ ঘটনার পর তাৎক্ষণিক সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। তাৎক্ষণিক ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে সে বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাবেলের পিতা ফারুক আহমদ।
জানা যায়, শনিবার প্রবাসী রাবেল আহমদের সাথে রান্নার কাজ করাকে কেন্দ্র করে তার রুমমেট ওই যুবকের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাবেল রুম থেকে বের হয়ে আসে। এরপর রাবেলকে রাস্তায় পেয়ে ওই যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর তাৎক্ষণিক সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।
রোববার সকালে রাবেলের খুনের খবর বাড়িতে আসলে তার আত্মীয় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
স্বজনরা রাবেলকে খুনের সাথে জড়িত যুবকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সেই সাথে রাবেলের লাশ যাতে বাড়িতে আনার ব্যবস্থা করা হয় এজন্য বাংলাদেশ সরকার সহ সকলের সাহায্য কামনা করেন তারা।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments