মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার : দেশের উন্নয়নে কাজ করবে ঢাকা জেলা উত্তর ছাত্রদল এমনটি বললেন মোহাম্মদ তমিজ উদ্দিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা জেলা উত্তরের সভাপতি । ছিলেন ঢাকা জেলা উত্তরের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। বর্তমানে ঢাকা জেলা উত্তরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাফল্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। গত ১৭ বছর দলের দুর্দিনে, দুঃসময়ে তিনি ছিলেন জেলা ছাত্রদলের অন্যতম কান্ডারী। শত নির্যাতন,জেল জুলুম কে সাদরে বরণ করেছেন ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন হয়ে স্বৈরাচারী আওয়ামী শাসনের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন চোখে চোখ রেখে। তিনি স্বপ্ন দেখেন এক নতুন দুর্নীতিমুক্ত বাংলাদেশের। যেখানে থাকবে মানুষের ভাতের অধিকার এবং ভোটের অধিকার। বিএনপি'র প্রতি আস্থা রাখতে তিনি দেশের সকল জনগণের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করবে। যে সরকার হবে দেশ বান্ধব সরকার। যেখানে থাকবে না হানাহানি, মারামারি, হিংসা এবং প্রতিহিংসা। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে দল যাকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে। সর্বোপরি তিনি দেশের সকল পর্যায়ের জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখতে অনুরোধ করেন। তিনি আরো বলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদল সবসময় গণমানুষের পাশে থেকেছে। সাধারণ মানুষের সুখ দুঃখের অংশীদার ঢাকা জেলা উত্তর ছাত্রদল। ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments