সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত এমপি প্রার্থী মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল বলেছেন, দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে সিপিবি আপসহীন রাজনীতি করে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের প্রচারে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি দাবি করেন।
কাস্তে প্রতীকের প্রার্থী জুয়েল বলেন, আমি সংসদে যেতে পারলে সরিষাবাড়ীর বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলি পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সরিষাবাড়ী পাটের জন্য বিখ্যাত ছিল। পাটই ছিল এঅঞ্চলের মানুষের মূল ব্যবসা। কৃষকদের পাট আবাদে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি যমুনা সার কারখানায় গ্যাস সংকট নিরসন করে বিসিআইসির আওতায় শিল্পকারখানাটি দীর্ঘমেয়াদে সচল রাখার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, আমাদের সরিষাবাড়ীতে রেলসংযোগ বৃটিশ আমলের কিন্তু বর্তমানে রেল যোগাযোগ এতটা খারাপ যে, পুরোন বগি, ইঞ্জিন, টাইম সিডিউল খুবই বাজে। সরিষাবাড়ীর ঐতিহ্যবাহী রেল ব্যবস্থাপনা ফিরিয়ে আনার চেষ্টা করবো। জামালপুর-টাঙ্গাইল হয়ে ঢাকা মুখি একটি ট্রেনের দাবী দীর্ঘদিনের। আমি এই বিষয়টি নিয়ে কাজ করবো। এছাড়া বাস সার্ভিসও খুব একটা ভাল নয়। বাস সার্ভিস উন্নত করার ইচ্ছে আছে।
চরাঞ্চল সম্পর্কে তিনি বলেন, সরিষাবাড়ী চরাঞ্চলগুলি খুবই অবহেলিত। যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। রাস্তা-ঘাট অপ্রতুল। ব্রিজ না থাকায় ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থায় কষ্ট করতে হয় চরের কৃষক ও খেটে খাওয়া মানুষের। আমি এই যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে চাই।
তিনি আরও বলেন, হাটবাজার থেকে শুরু করে পরিবহন খাত পর্যন্ত বিভিন্ন স্তরে চাঁদাবাজি ও দুর্নীতি এখনো অব্যাহত রয়েছে। নির্বাচিত হলে এসব অনিয়ম বন্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে ভয়-ভীতি আছে। এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক নয়। ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন। আমি ভয়ে কয়েকটি বাজার এবং এলাকায় সংযোগ করতে যাচ্ছি না।
তবে যেখানে যাচ্ছি সাধারণ ভোটারদের বেশ সাড়া পাচ্ছি। ভোটারা বলছে কমিউনিস্ট পার্টি অনেক পুরোন দল। এরা গরীব, মেহনতী মানুষের কথা বলে। এই দলের মানুষগুলি খুবই সৎ হয়। ভোট দিলে কাস্তে মার্কাতেই দিবো।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments