পঞ্চগড় প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দেশে আওয়ামী লীগ সরকারের গণহত্যার বিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শহরের শেরে বাংলা পার্ক এলাকা থেকে দলটির সদস্যরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই সাথে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে করে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলার জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের দালালেরা বাংলাদেশের সেই ষড়যন্ত্রকে প্রচার ও মানুষকে বিভ্রান্তে ফালানোর জন্য তারা নানান ভাবে চক্রান্ত করছে।
গত ১৬ বছরের রক্তক্ষরণ জনকের ভেতর থেকে এখনো বন্ধ হয় নি। আর এই রক্তক্ষরণ ততক্ষুণ পর্যন্ত চলবে যতক্ষুণ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের প্রধান সহ যারা হাইনা ছিল তাদের বিচারের না হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই, সাধারণ সম্পাদক কারী মোহাম্মদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাওলানা মো. সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments