নজরুল ইসলাম তোফা : সাম্প্রতিক সময়ে আছিয়ার ঘটনা আমাদের জাতির বিবেককে নাড়া দিয়ে গেছে। দেশে একের পর এক ধর্ষণকান্ড আমাদেরকে যখন ভাবিয়ে তুলছে তখন আছিয়ার হত্যাকান্ড আমাদের এতটুকু পরিবর্তন করতে পারবে কিনা সেই প্রশ্নও অনেকের মনে। আছিয়ার সেই মর্মান্তিক ঘটনার ছায়া অবলম্বনে এবার নির্মিত হলো ওয়েব ফিল্ম ‘আমিই আছিয়া আমিই বাংলাদেশ’।
জনপ্রিয় নির্মাতা, নাট্যকার শিমুল সরকারের তত্বাবধানে শামীম মোহাম্মদ এই ওয়েব ফিল্মটি লিখেছেন এবং নির্মাণ করেছেন। নতুন ওটিটি প্লাটফর্ম প্রজাপতি টিভির জন্য এটি নির্মাণ করা হয়েছে। গতকালই (১৫ মার্চ) প্রজাপতি টিভির ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য ফ্রিতে দেখার সুযোগ করে দিয়েছে প্রজাপতি কর্তৃপক্ষ।
এ ব্যাপারে শিমুল সরকার জানান- এটি মুলত সত্য গল্পের ধারনার উপরে নির্মাণ করা হয়েছে। একজন মানুষ কিভাবে তার নিজের সন্তানের স্ত্রীর প্রতি মোহগ্রস্থ হয় তার নিদারুণ চিত্র এই গল্পে আছে। ছোট্ট আছিয়া বোনের বাড়িতে গিয়েও নিরাপত্তা পেল না, তাকে পাশবিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হলো, সেই নির্মম গল্পই এটি।
আমাদের সমাজের বিকারগ্রস্থ মানুষগুলোকে যেন যাদুঘরে পাঠানো যায় সেই প্রত্যাশা থেকেই প্রজাপতি টিভির এমন উদ্যোগ বলেও জানান শিমুল সরকার। ওয়েব ফিল্মের নির্বাহী প্রযোজক মোতাহার হোসেন জামিল।
ওয়েব ফিল্ম ‘আমিই আছিয়া আমিই বাংলাদেশ’ এ অভিনয় করেছেন – স্নোহোয়াইট, নাজিম হামিদ
জয় আরিফ, তাসরিন জাহান স্বপ্না, শিফাত বন্যা, লাখী আক্তার, আনোয়ার হোসেন সহ অন্যরা।
এছাড়াও নেপথ্যে কাজ করেছেন - মেক আপ - এম এস মির্জা, ক্যামেরা- পিসি মোকসেদুল ইসলাম
আর্ট ডিরেক্টর - সিয়াম আহমেদ খাঁ, সম্পাদনা এবং গ্রাফিক্স - রতনুজ্জামান রত্ন, গীতিকার, সুর ও কণ্ঠ - আসিফ নওয়াজ, চিত্রনাট্য ও পরিচালনা- শামীম মোহাম্মদ, উপদেষ্টা পরিচালক- শিমুল সরকার, নির্বাহী প্রযোজক- মোতাহার হোসেন জামিল
ওয়েব ফিল্মের লিংক - https://www.youtube.com/watch?v=Wc50SIkpoL4
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments