রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১০ জন প্রার্থীর মধ্যে চার জনের বৈধ, বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের প্রার্থীতা স্থগিত ও একজনের বাতিল করা হয়েছে। জানা গেছে, শনিবার (৩ জানুয়ারী) মনোনয়নপত্র যাচাই- বাছাইতে আয়কর জটিলতার অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, ৩০০ টাকার স্ট্যাম্পের অঙ্গীকারনামা না থাকায় জামায়াত মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল হক, বরিশাল সিটি কর্পোরেশনের হোল্ডিং বিল বাবদ ১১ হাজার ৭০০ টাকা বকেয়া থাকার অভিযোগে এনপিপির প্রার্থী মোহাম্মদ সাহেব আলী হাওলাদার রনি এবং দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকায় জাতীয় পার্টির প্রার্থী এম এ জলিলের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। এছাড়া দলীয় মনোনয়ন তালিকায় নাম না থাকায় বাংলাদেশ জাসদের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোঃ নেছার উদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী তারিকুল ইসলাম (তারিক), খেলাফত মজলিসের প্রার্থী মুন্সী মুস্তাফিজুর রহমান, ও গণধিকার পরিষদের প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ।
এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়ন স্থগিত রয়েছে, সেগুলো যাচাই-বাছাই শেষে রোববার (৪ জানুয়ারী) চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments