জাবি প্রতিনিধি: যুদ্ধবিরতির চুক্তি লংঘন করে গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে ’মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা নেতানিয়াহুুর দুই গালে, জুতা মারো তালে তালে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন-স্টপ জেনোসাইড, স্বৈরাচার নিপাত যাক-ফিলিস্তিন মুক্তি পাক, উই ওয়ান্ট জাস্টিস-জয় জয় ফিলিস্তিন, ফ্রম দ্য রিভার টু দ্য সি-প্যালেস্টাইন উইল বি ফ্রি ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ’বর্তমান বিশ্বের সাম্রাজ্যবাদ এবং ইহুদিবাদীরা ফিলিস্তিনকে একটি উন্মুক্ত কারাগারে রূপান্তরিত করেছে। সেখানে আমাদের মা-বোন, শিশু এবং বৃদ্ধদের নির্বিচারে হত্যা করছে। বোমা নিক্ষেপ করে তাদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীর পৃথিবী আর বসবাসের উপযোগী থাকবে না। আমরা ইসরায়েল এবং তাদের সহায়তাকারী সব সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি।’
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, আমরা ঘুমাতে পারি না যখন দেখি ফিলিস্তিনের ছোট ছোট শিশুসহ নারী পুরুষদের ইসরায়েলি বাহিনী পশুপাখির মতো গুলি করে হত্যা করে। এই দৃশ্য আমাদের বিবেককে নাড়া দেয়। এই দৃশ্য আমাদের বিশ্ব বিবেককে কাঁদাতে ব্যর্থ হয়েছে, আমরা এই বিশ্ব বিবেককে ঘৃণা করি। যারা আমাদেরকে সভ্যতার বুলি শেখাতে আসে সেই সভ্যতা ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলে না সেই প্রশ্ন আমাদের মনে যুগ যুগ ধরে থেকে যাচ্ছে। ফিলিস্তিন রাষ্ট্রের মানুষ আজ নিজ দেশে পরবাসীর মতো বসবাস করছে। সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল তাদের দখলদারিত্ব কায়েম করতে করতে ফিলিস্তিনকে কোণঠাসা করে ফেলছে। এরকম চলতে থাকলে আগামী কয়েক দশক পরে বিশ্বমানচিত্র থেকে ফিলিস্তিন রাষ্ট্র নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য আমরা ফিলিস্তিনের পক্ষে আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর জারি রেখেছি, যতদিন না পর্যন্ত ফিলিস্তিন তার ন্যায্য অধিকার ফিরে পাবে ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে।’
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments