গাজীপুর প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি শিশুর দ্বিতীয় জন্মের সূচনা হয় প্রাথমিক বিদ্যালয়ে সাক্ষরতা গ্রহণের মাধ্যমে, তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।
উপদেষ্টা বুধবার (১২ ফেব্রুয়ারী) গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএম অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত 'প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫ এর ডিজাইনিং সংক্রান্ত ওয়ার্কশপে' প্রধান অতিথির বক্তৃতায় আরো বলেন, "যেহেতু আমাদের রিসোর্স অপ্রতুল, সেহেতু আমাদের দেখতে হবে স্বল্প খরচে কিভাবে শিশুদের শিক্ষার মান উন্নয়ন করা যায়।"
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিইডিপি-৪এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও পিইডিপি-৪এর উপ-পরিচালক মোঃ ফরহাদ আলম। সকালে উপদেষ্টা গাজীপুরে বর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments